মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা

কবি ও সাংবাদিক চয়ন জামানের কবর জিয়ারত করল টিম জার্নালিস্ট’স

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : কবি ও সাংবাদিক চয়ন জামানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছে টিম জার্নালিস্ট’স।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আছরের নামাজের পর সংগঠনটির সদস্যরা তাঁর কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

চয়ন জামান বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সাহিত্য সম্পাদক এবং দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। কবি ও লেখক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

২০১৬ সালের ২১ অক্টোবর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কুলাউড়ার সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: