শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে কাজ করতে হবে: জুবায়ের ময়মনসিংহে চুরখাই খালের মরণদশা: দখল-বর্জ্যে বন্ধ পানিপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী কবি ও সাংবাদিক চয়ন জামানের কবর জিয়ারত করল টিম জার্নালিস্ট’স টংগিবাড়ীতে চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৪২টি বাইসাইকেল উদ্ধার নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার রামপালে হবে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র : কেসিসি প্রশাসক মঞ্জু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট

টংগিবাড়ীতে চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৪২টি বাইসাইকেল উদ্ধার

মুহাম্মদ নুরুন্নবী, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪২টি চোরাই বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজারে একটি ভাড়া গোডাউনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাইসাইকেলগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) ও তাঁর ছেলে শামীম শেখ (২৮)। তাঁদের বাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল কিনে গোপনে বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে দেওয়া তথ্য অনুযায়ী গোডাউনে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: