মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

নড়াইলে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জিহাদুল মোল্যাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাইজপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিহাদুল মোল্যা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত আকরাম মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে , সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি জিহাদুল মোল্যাকে শনিবার রাতে মাইজপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় নেওয়া হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিহাদুল মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: