সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আশা সংস্থা। ২০২৬ সালের শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে সংস্থাটির সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ।

সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়। আশা-সাতক্ষীরা জেলার পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও নিম্ন আয়ের মানুষের জন্য শীত নিবারণে গরম কাপড়ের প্রয়োজনীয়তা অপরিসীম। শীতের তীব্রতা থেকে এসব মানুষকে কিছুটা স্বস্তি দিতে আশা সংস্থার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শীতবস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা সংস্থার সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: সাইফুল ইসলাম রানা,আর এম ফরিদুল ইসলামও এ বি এম পলাশ কুমার,শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ,আব্দুস সাত্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবে। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: