সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আহুত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। এ সময় নানা শ্লোগানে শহর মুখরিত করে তোলেন তারা এবং গোপালগঞ্জ চৌরঙ্গীতে জড়ো হয়ে সমাবেশ করেন।
একইভাবে বিকেল ৪টায় আরও বৃহত্তর একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় চৌরঙ্গীতে এসে সমাবেশে মিলিত হয় এবং নেতাকর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ শ্লোগান দিয়ে সেখানে অবস্থান করেন।
সমাবেশ থেকে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত কোনো নেতাকর্মী ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তবে কর্মসূচি চলাকালে দৃশ্যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি।