রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর শিবচরে অষ্টম শ্রেণির ছাত্রীর মোটরসাইকেলে দুর্ঘটনা, আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন নিজে বদলেছেন, এখন অন্য নারীদের জীবন বদলাচ্ছেন রাজিয়া শান্তির ঠিকানা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ঘোষণা, ভিয়েতনাম যাচ্ছে চার শিক্ষার্থী ঢাবির ভর্তি পরিকল্পনা নিয়ে শিক্ষামন্ত্রীর ক্ষোভ

শিবচরে অষ্টম শ্রেণির ছাত্রীর মোটরসাইকেলে দুর্ঘটনা, আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

মো. শফিকুল ইসলাম | শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :: মাদারীপুরের শিবচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর চালানো মোটরসাইকেলের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী মোটরসাইকেল চালিয়ে শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসে। এ সময় বিদ্যালয়ের গেটের সামনে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থী আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেল চালানোর সময় ওই ছাত্রী বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেন।

বিদ্যালয়ের আশপাশে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়া এবং সন্তানদের নিরাপদ যানবাহন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: