শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয় সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান

কেরামত আলী,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক রাখতে এবং নাশকতা ও ভাঙচুর প্রতিরোধে বিভিন্ন কারখানার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারখানার গেটে অবস্থান নিয়েছেন বিজিবি, ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি শ্রমিক নেতাদের সতর্ক অবস্থানে দেখা যায়।

চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকের নাম ব্যবহার করে যারা কারখানা ও যানবাহনে ভাঙচুর চালিয়েছে, তারা শ্রমিকের বন্ধু নয়। কোনো নিষিদ্ধ সংগঠনকে শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁরা মাঠে থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে কাজ করবেন।

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, কোনো কারখানায় ভাঙচুর, দোকানে লুটপাট যানবাহনে অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না। শ্রমিকদেরও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। নাশকতা, ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কারখানার ফটকে শ্রমিক নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন। পাশাপাশি শিল্পাঞ্চলের সড়কগুলোতে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: