শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হালকা বৃষ্টিতেই শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজারে জলাবদ্ধতা দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’ আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো

হালকা বৃষ্টিতেই শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজারে জলাবদ্ধতা

মো: শফিকুল ইসলাম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :: সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজার এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

গতকাল দিনভর বৃষ্টির কারণে শেখপুর নতুন স্ট্যান্ড থেকে কাঁচাবাজার হয়ে মাছ বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সড়ক ও বাজারের বিভিন্ন অংশে পানি আটকে থাকে। ফলে এসব পথে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে বাজারে আসা নারী, শিশু ও বয়স্ক মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই যদি বাজারের এমন বেহাল অবস্থা তৈরি হয়, তাহলে ভারী বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় এ সমস্যার সমাধান হচ্ছে না।

এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, শেখপুর নতুন স্ট্যান্ড থেকে কাঁচাবাজার ও মাছ বাজার পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য দ্রুত একটি কার্যকর ড্রেন নির্মাণ করা হোক।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: