শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার :: মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
গণশুনানিতে সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যা জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।