শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সাঈদ খোকনের পর নাহিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে? ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ী গ্রামে জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, গাছ কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সানি মন্ডল গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘীবাড়ী মৌজায় এসএ খতিয়ান নং-৪১, আরএস খতিয়ান নং-১৯, এসএ দাগ নং-১০৯/১১১ এবং আরএস দাগ নং-১৬১/১৬২-এর মোট ৮.১৬ শতাংশ জমি ২০১১ সালের ১৫ জানুয়ারি ১১৫৪৭ নম্বর সাব-কবলা দলিলমূলে ক্রয় করেন মোয়াজ্জেম হোসেন। পরবর্তীতে জমির নামজারি ও সরকারি খাজনা পরিশোধ করে সেখানে বাড়িঘর নির্মাণ এবং আকাশমণি গাছের বাগান করেন তিনি। প্রায় ১৫ বছর ধরে পরিবার নিয়ে ওই জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন বলে দাবি করেন মোয়াজ্জেম হোসেন।

অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী সানি মন্ডল গং ওই জমি দখলের চেষ্টা করেন। এ সময় বাড়িঘর ভাঙচুর, গাছ কেটে নেওয়া, দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি এবং জমিতে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন করে দখলের চেষ্টা করা হয়।

এ বিষয়ে সানি মন্ডল বলেন, এই বিষয়ে ওনারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমাদের গাছ আমরা বিক্রি করছি। আইনে পাইলে ওনারা নিবে।

অভিযোগকারী মোয়াজ্জেম হোসেন বলেন, “গাছ কাটা ও ঘর ভাঙার খবর পেয়ে জমিতে গিয়ে দেখি সানি মন্ডল গং আমাকে দেখে বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে আসে এবং আমাকে হত্যার হুমকি দেয়। প্রাণে হত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজনের বাধায় আমি রক্ষা পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে মৌচাক ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে আমাকে কোন হিসাবে ফোন দিলেন, আমিও তো সাংবাদিক।

কালিয়াকৈর থানার এএসআই উজ্জ্বল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। দুই পক্ষের কাগজপত্র দেখে মীমাংসার চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: