শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাঈদ খোকনের পর নাহিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে? ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ প্রস্তাব সৌদিকে দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ পুরো জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার পাঁচটি উপজেলাতেই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় কয়েকজন রাজনীতিকের বাড়ি, কার্যালয় ও একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে সাত বছরের শিশু ও ৭০ বছরের বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এসব মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে। অনেকের হাতে লগি-বৈঠা, ঝাড়ু ও বিভিন্ন দেশীয় সরঞ্জাম দেখা যায়।
মিছিল নিয়ে বিক্ষোভকারীরা পাটগাতী বাসস্ট্যান্ড, পাটগাতী মোড়, সিঙ্গিপাড়া মোড়, চৌরঙ্গী ও পাটগাতী বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন এবং কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় ‘জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না’—এমন স্লোগান দেন তাঁরা। পাশাপাশি মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া থানায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ হয় ।
টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ অব্যাহত থাকায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়ে।
শুধু টুঙ্গিপাড়া নয়, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলাতেও একই চিত্র দেখা গেছে।
মুকসুদপুরের দিগনগরে মহাসড়কে হাজার হাজার মানুষের উপস্থিতির খবর পাওয়া গেছে। সেখানে সংসদ সদস্য মহেশপুর সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ছাড়া কাশিয়ানীর ভাটিয়াপাড়া ও ঘোনাপাড়ায় গ্রামীণ ব্যাংক ও বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। বিভিন্ন থানায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহতের বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাশাপাশি গোপালগঞ্জের সাবেক জেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য বিএনপির সিনিয়র নেতা এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে  ও শহরের এফ এন এফ বাজার নামে সুপার সপ ও রেস্টুরেন্টে হামলা ভাংচুর হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম পুনরায় প্রতিস্থাপন এবং ছবি টানানোর ঘটনাও ঘটে।
বেদগ্রাম মোড়, লঞ্চঘাট, পাটগাতী মোড়, ঘোনাপাড়া মোড়, ভাটিয়াপাড়া মোড় ও দিগনগরসহ জেলার বিভিন্ন পয়েন্টে বড় সমাবেশের খবর পাওয়া গেছে। জরুরি সেবা ছাড়া জেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। স্লোগান ও মাইকে প্রচারিত ভাষণে মুখরিত গোপালগঞ্জ জেলা কার্যত অচল হয়ে পড়েছে। তবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিক্ষোভস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি চোখে পড়েনি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: