শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম
খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায় তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট

গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সৃষ্ট উত্তেজনা ও উদ্বেগের রেশ কাটতে শুরু করেছে গোপালগঞ্জে। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) অস্বাভাবিক ও উদ্বেগজনক পরিস্থিতির পর শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই গোপালগঞ্জ জেলা সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মকসুদপুরের জনজীবনে স্বস্তি ফিরতে দেখা গেছে।
শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকার সড়কে মানুষের চলাচল বাড়তে শুরু করেছে। খুলেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের উপস্থিতিও আগের তুলনায় বেড়েছে। স্থানীয় হাটবাজার ও জনসমাগমস্থল গুলোতে ধীরে ধীরে ফিরছে চেনা কর্মচাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুরো জেলায় থমথমে ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। নিরাপত্তার শঙ্কায় অনেক বাসিন্দাই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি। এর প্রভাবে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
তবে শুক্রবার পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং সচল হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি; তবে সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা তেমন চোখে পড়েনি। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে জেলায় দ্রুত পুরোপুরি স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গোপালগঞ্জে বিরাজমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দেন। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের আগের নাম পুনর্বহাল এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি তোলা হয়। ওই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হঠাৎ এমন ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: