রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল সাক্ষাৎ করবে এনসিপি ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে প্রতিদিনের পুষ্টিতে ডিম ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের ঘিওরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন সজীব। এ সময় উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। সজীব মিয়া বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: