রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

মধ্যরাতে মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন

বরিশাল প্রতিনিধি :: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন লঞ্চের কর্মীরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ-এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চটির ইঞ্জিন রুমে আগুন লাগে। এ খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চের কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল জানিয়ে কায়সারুল ইসলাম বলেন, সারা রাত লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়। যাত্রীরা নিরাপদে আছেন।

পরে শঙ্কামুক্ত হয়ে আজ রোববার ভোর সাড়ে ৫টায় মোহনপুর থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায় বলেও জানান বিআইডব্লিউটিএ-এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা।

এর আগে গত ২৩ ডিসেম্বর দিবাগত গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। ওই লঞ্চেও ইঞ্জিন থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন অনেকে। আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপিয়ে পড়ে আহত হন অনেকে। লঞ্চটিতে আগুন লাগার পরও সেটি তীরে না ভিড়ে অনেকক্ষণ চলে। এতে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: