বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

৩ জন পেলেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার

নিউজ ডেস্ক :: চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করা হয়েছে। ৩ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুম মোদক।

২১ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলার ইনশা অ্যাগ্রো অ্যান্ড রিসার্চ সেন্টারে তাদের হাতে ক্রেস্ট, সনদ, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

গবেষক বিলু কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি কবি-প্রাবন্ধিক-গীতিকার-মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ার। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুরের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান।

স্বাগত বক্তব্য দেন পুরস্কার কমিটির সদস্য সচিব ও নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসরাফিল হোসেন। প্রধান আলোচক ছিলেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার কমিটির আহ্বায়ক ও চিন্তাসূত্রের সম্পাদক অধ্যাপক ড. রকিবুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও নর্দান বিশ্বদ্যিালয়ের শিক্ষক শারমিন সুলতানা তন্বী ও আবৃত্তিশিল্পী ইকবাল আহমেদ নিশাত।

এসময় উপস্থিত ছিলেন কবি ড. মুহসীন মুনীর, কবি, নাট্যকার ও অধ্যাপক মমিনুল ইসলাম, কবি ও অধ্যাপক আহাম্মাদুল কবীর, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, কবি ও সাহিত্যিক নাসির উদ্দিন জর্জ, ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি শাহান সাহাবুদ্দিন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: