রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

বরগুনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে উপজেলার কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বেতাগী পৌরসভার ইসমাইলের ছেলে রিপন, পাথরঘাটার আবদুর রশিদের ছেলে আবদুর রব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের বাসিন্দা সোলায়মানের ছেলে জসিম।

পুলিশ জানায়, ডিবির একটি টিম কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় রিপন হাওলাদারের কাছ থেকে ২৭ পিস, আব্দুর রবের কাছ থেকে ১ হাজার ৫০ ও জসিমের কাছ থেকে ২০০ পিসসহ মোট ১ হাজার ২৭৭ পিস ইয়াবা জব্দ করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: