বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

জাটকারা সব ইলিশ হবে : ইমরুল ইউসুফ

রোজার মাসে সবার মুখে একটাই শুধু শব্দ
রোজার মধ্যে বৈশাখ আসায় মাছ ব্যবসায়ী জব্দ

চারদিকেতে এখন শুধু বুট-পেঁয়াজুর গন্ধ
ইচ্ছেমতো দাম বাড়িয়ে ইলিশ বেচা বন্ধ

চকচকে ইলিশগুলো রেস্টে আছে জল, স্টোরে
ভাবছে ইলিশ এই বৈশাখে তাদের জীবন শ্রেষ্ঠরে

জাল টানা নেই দিন গোনা নেই কবে বৈশাখ পয়লা
প্রত্যেক বছর এই সময়টায় ইলিশের জীবন কয়লা

লেজটা ধরে হেকচা টানে দেয় ফেলে এক কোনায়
কোনটা ছোট কোনটা বড় সাইজ মতো গোনায়

বরফ দিয়ে তাকে তাকে ইলিশ সাজায় ট্রাক
বৈশাখে ইলিশ কিনতেই হবে সবার মাথা ক্রাক

কিন্তু এবার রোজা পড়ায় ইলিশের বাজার মন্দা
জাটকারা সব ইলিশ হবে; বন্ধ মেছোদের ধান্দা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: