শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত’

নিউজ ডেস্ক :: ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।বিয়ের পর প্রথম একসঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করলেন পরীমনি ও রাজ। শুক্রবার রাতে পরীমনি ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে নিজেদের প্রথম নববর্ষ উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পরীমনি লিখেছেন, আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম।

তারপর সে যে কত সব আয়োজন করে ফেলল! আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিল। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত ! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি। সবশেষে রাজকে ধন্যবাদ জানিয়ে পরীমনি লিখেন, রাজ থ্যাংক ইউ, জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: