শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান কাঞ্চনজঙ্ঘা থেকে চা-বাগান, মুগ্ধ করবে পঞ্চগড়

কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলামের পিতা মরহুম আলহাজ্ব শেখ আব্দুর রহমানের স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় চারটি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর চরদহা বাইতুল আমান জামে মসজিদে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। সাধারণ সম্পাদক শেখ মুজতাহিদুর রহমান লিটনের সঞ্চালনায় আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ওসমান গনি।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. নিয়াস কাউসার তুহিন, সহসভাপতি শেখ সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক আবু হাসান, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক শেখ আফজালুর বাসার, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, নলতা রেসিডেন্সিয়াল আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুন্নবী খান, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শেখ শহিদুল ইসলাম, নাজিমগঞ্জ বাজারের নবনির্বাচিত সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, সহসভাপতি শেখ আহাদুজ্জামান, শেখ আবু তাহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব শেখ অজিহুর রহমান। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ায়েজুর রহমান। দক্ষিণ ছনকা জামে মসজিদে স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আলামিন।

অনুষ্ঠানগুলোতে মরহুমের সন্তান, নাতি-নাতনি, জামাতা, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি, সমাজসেবকসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মরহুম আলহাজ্ব শেখ আব্দুর রহমানের সদালাপী, পরোপকারী ও বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমের পৈতৃক বাড়িতে প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসল্লির জন্য খাবারের আয়োজন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: