শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বলিউডে আসছেন আরেক প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক :: বলিউডে অভিষেক হতে চলেছে প্রিয়াঙ্কার। এ খবরে ভ্রুকুটি হবে সবার। ‘দ্য হিরো’ সিনেমা দিয়ে ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এর পর ভুরি ভুরি হিট সিনেমা উপহার দেন। যিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন হলিউডেও।

তবে এ আবার কোন প্রিয়াঙ্কা! হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওতেও চুটিয়ে অভিনয় করেছেন।

সদ্য শেষ হওয়া ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে খল চরিত্রে দেখা গেছে তাকে। এবার সেই প্রিয়াঙ্কার অভিষেক হচ্ছে বলিউডে। ছবির নাম ‘তাল্লুক’। হিন্দি ভাষার এই ছবিতে অভিনয় করবেন বিনয় পাঠক এবং অনুপ্রিয়া গোয়েঙ্কার মতো অভিনেতারা।

ছবির পরিচালনায় শ্রীতমা দত্ত। ছবিতেবিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। প্রায় ১২ বছর ধরে কলকাতা ছবি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ‘এফ‌আইআর’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার অভিনয়ে হাতেখড়ি মাত্র ১৪ বছর বয়সে। শুরুতে তাকে দেখা যায় ‘আমাদের বাড়ি’ টিভি অনুষ্ঠানে। পরে ‘মা’ ধারাবাহিকে বুবলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। কলকাতার ছবি ‘মেঘবৃষ্টির ভালোবাসা’ ছবিতে অভিনয় করেন। স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একপশলা রূপকথায়’ অভিনয় করেছেন। মাস খানেক আগেই ‘গুড়িয়া রানি’ মিউজিক ভিডিওতে কাজ করেছেন প্রিয়াঙ্কা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: