শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘মন্টু পাইলট’ নিয়ে দর্শকদের নজরে মিথিলা-সৌরভ

অনলাইন ডেস্ক :: টলিউডে এরইমধ্যে আলোচনায় এসেছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘মন্টু পাইলট’ সিরিজের প্রথম সিজন। এবার দশ পর্বের দ্বিতীয় সিজনের শুটিংও শেষ। দ্বিতীয় সিজনে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। গত ২৯ মার্চ সোশ্যাল মিডিয়ায় এসেছে সিরিজে মিথিলার প্রথম পোস্টার লুক।

নীলকুঠির যৌনপল্লির গল্প নিয়ে নির্মিত ‘মন্টু পাইলট’ সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সিরিজটিতে তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ দাস।

এ সিরিজে নীলকুঠির যৌনপল্লিতে দেখা যাবে মিথিলাকে। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়। এবার সৌরভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মিথিলা। তাকে কেন্দ্র করেই প্রতিটি এপিসোডে গল্পের যাবতীয় রহস্য ঘনীভূত হয়েছে।

jagonews24

তবে প্রথম সিজনের কাহিনির রেশ ধরেই এবারের এপিসোডগুলোর গল্প এগিয়েছে। বহ্নি আসলে ডাক্তার সুব্রত দত্তের মেয়ে। তাকে যৌনপল্লিতে নিয়ে আসে মন্টু। কেন সে এ কাজ করে, সে রহস্যই উন্মোচিত হয় ধীরে ধীরে।

একটি যৌনপল্লির গল্প নিয়ে গড়ে ওঠা কাহিনি মন্টু পাইলট সিরিজটি। পল্লিটির নাম নীলকুঠি। সেখানকার রাজার চরিত্রে অভিনয় করছেন সৌরভ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো সিজন-২ নিয়ে বলছে, অতীতের ভিতেই বর্তমানের কাহিনি গড়ে তুলেছেন দেবালয়। শুরুটা ভালই হয়েছিল। কিন্তু তারপর থেকেই কাহিনির গতি ধীর হতে শুরু করে। বেশ্যালয়ের কাহিনি দেখাতে গেলে একটু চেনা গতের বাইরে গিয়ে সমাজের অন্ধকার দিকের চিত্র ফুটিয়ে তোলা প্রয়োজন, এ কথা ঠিক। কিন্তু ব্যতিক্রমী হতে গিয়ে যে অতিরিক্ত অকথ্য ভাষার ব্যবহার প্রয়োজন নেই।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে গত ২৯ এপ্রিল সিরিজটি উন্মুক্ত হয়েছে। ঈদুল ফিতরের পরই গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে মিথিলার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: