শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

খোলামেলা পোশাকে ঈদ শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী, এ পরিচয়ের বাইরেও নুসরাত জাহানের অন্য পরিচয় তিনি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। অভিনয়জীবন ছাপিয়ে সাম্প্রতিক বছরগুলোতে তার ব্যক্তিগত জীবনই সবচেয়ে বেশি আলোচিত ও চর্চিত। নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার পর মা হওয়া। এরইমধ্যে যশ দাশগুপ্তের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর খবরও নতুন নয়।

এবার ঈদুল ফিতরে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে ১৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন নুসরাত। সেখানে তাকে বলতে শোনা যায়- ‘সকল পরিবারে ঈশ্বর আনন্দ আর সমৃদ্ধির দরজা খুলে দিন।’

পাতলা ফেলফেলে পিঠ খোলা সাদা পোশাক পরা অভিনেত্রী ঈদে সবার জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু তাতে ফল হলো হিতে বিপরীত। অনেকটা খোলামেলা পোশাকে ভিডিও পোস্ট করে বিতর্ক উসকে দিলেন তিনি। এ নিয়ে নেট দুনিয়ায় ঝড় ওঠেছে।

এমনকি ভক্তদের কুরুচিপূর্ণ মন্তব্যেরও শিকার হলেন নুসরাত। সেই পোস্টের নিচে কমেন্ট বক্সে একজন লিখেছেন- ‘ইদের দিনে এমন পোশাক পরে শুভেচ্ছা জানাতে আপনার লজ্জা করল না?’

নুসরাত মূলত হাতকাটা সাদা পোশাক পরেছিলেন। এতেই একজনের প্রশ্ন- ‘আগে বলুন আপনি হিন্দু না মুসলমান?’ অন্যজনের কটাক্ষ- ‘রমজান মাসে কেউ পিঠ খোলা পোশাক পরে ছবি দেয়! আপনার লজ্জা হওয়া উচিত’।

তবে নুসরাত বরাবরের মতো এবারও সমালোচকদের মুখে ছাই ছিটিয়ে সাফ জানালেন, অসুস্থ রুচির মানসিকতাকে কোনো দিনই তিনি পাত্তা দেন না।

সম্প্রতি বিদেশে বেশ কিছু শুটিং নিয়ে ব্যস্ততা গেছে নুসরাতের। দেশে ফিরেই ঈদ উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন। ছেলে ঈশানের সঙ্গে প্রথম খুশির ইদ উদযাপন করছেন বসিরহাটের এ এমপি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: