শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

‘মুজিব’ সিনেমা নিয়ে যা বললেন তিশা

নিউজ ডেস্ক :: সিনেমার নাম ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’। বাংলায় ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি নিয়ে দেশের মানুষের সীমাহীন কৌতূহল ছিল। হওয়ারই কথা। জাতির পিতার জীবনীমূলক সিনেমা বলে কথা।

তবে গত ১৯ মে মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে এ সিনেমার ট্রেলার উদ্বোধনের পর থেকে বাংলাদেশের দর্শকদের বড় একটি অংশ হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ ও অভিনয়ের পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে এসব সমালোচনাকে পাশে রেখে সিনেমার অন্য একটি চরিত্রের কথা সামনে এনেছেন নুসরাত ইমরোজ তিশা।

সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন এ জনপ্রিয় মডেল-অভিনেত্রী। তিশা জানিয়েছেন, এ সিনেমার মাধ্যমে জাতি জানতে পারবেন বঙ্গবন্ধুর সফলতার পেছনে ফজিলাতুন্নেসার কতটা অবদান রয়েছে। এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে বলে আশা তিশার।

সম্প্রতি নিউইয়র্কভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির সঙ্গে আলাপকালে তিশা বলেন, ‘বঙ্গবন্ধুর কথা সবাই জানেন, কিন্তু ফজিলাতুন্নেসার কথা খুব বেশি অনেকেই জানেন না। প্রবাদ আছে— প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন, তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন শক্তিশালী নারী।’

তিশা আরও বলেন, ‘ফজিলাতুন্নেসা অসাধারণ সব কাজ করেছেন। আমি মনে করি এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে। তার কাজ ও ত্যাগ সম্পর্কে জানতে পারবে।’

প্রসঙ্গত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র। সিনেমার পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

এতে মুজিব চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক শিল্পী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: