মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতকে ধুয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা

পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো খবর পাইনি: পিএসসি চেয়ারম্যান

নিউজ ডেস্ক :: ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২৭ মে)। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে এই বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

বিপিএসসির চেয়ারম্যান বলেছেন, দেশে চলমান এই ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি টেস্টে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাধাগ্রস্ত কিংবা কোনো রকম সমস্যা হচ্ছে এমন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মে) বেলা ১১টায় রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

তিনি এ সময় আরও বলেন, পরীক্ষা শুরু হওয়ার দীর্ঘ সময় পরও প্রশ্নপত্র ফাঁস কিংবা কোনো সমস্যার খবর যেহেতু পাওয়া যায়নি, তাই আর অপ্রীতিকর কোনো ঘটনার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

মো. সোহরাব হোসাইন বলেন, যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। আর অপ্রীতিকর যেকোনো ঘটনা রোধে ছয় সেট প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট নির্বাচন করে সব সম্পন্ন করা হয়েছে। স্বাভাবিকভাবে দু’জন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে লটারি করে প্রশ্নপত্র নির্বাচন করা হয়। এবার লটারির সময় অধ্যাপক ড. শওকত আলী স্যার এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: