বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো খবর পাইনি: পিএসসি চেয়ারম্যান

নিউজ ডেস্ক :: ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (২৭ মে)। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে এই বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

বিপিএসসির চেয়ারম্যান বলেছেন, দেশে চলমান এই ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি টেস্টে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাধাগ্রস্ত কিংবা কোনো রকম সমস্যা হচ্ছে এমন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মে) বেলা ১১টায় রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

তিনি এ সময় আরও বলেন, পরীক্ষা শুরু হওয়ার দীর্ঘ সময় পরও প্রশ্নপত্র ফাঁস কিংবা কোনো সমস্যার খবর যেহেতু পাওয়া যায়নি, তাই আর অপ্রীতিকর কোনো ঘটনার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

মো. সোহরাব হোসাইন বলেন, যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। আর অপ্রীতিকর যেকোনো ঘটনা রোধে ছয় সেট প্রশ্ন প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট নির্বাচন করে সব সম্পন্ন করা হয়েছে। স্বাভাবিকভাবে দু’জন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে লটারি করে প্রশ্নপত্র নির্বাচন করা হয়। এবার লটারির সময় অধ্যাপক ড. শওকত আলী স্যার এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: