বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

দোকানদারকে মারধর করায় বহিষ্কার ঢাবি ছাত্রলীগ নেতা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক ভ্রাম্যমাণ দোকানদারকে মারধর করায় বহিষ্কার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসাদুজ্জামান ফরিদ নামে এক ছাত্রলীগ নেতা। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে আসাদুজ্জামান ফরিদকে (যুগ্ম-সাধারণ সম্পাদক, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে, গতকাল বুধবার উদ্যানে ভ্রাম্যমাণ এক দোকানদারের পক্ষ নিয়ে আরেক দোকানদারকে বেড়ধক মারধর করার অভিযোগ ওঠে ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে। পরে এই দোকানদার বিষয়টি ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতাদের জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: