শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

হারানো আসন ফিরে পেতে মরিয়া শখ

নিউজ ডেস্ক :: ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে অভিনয় থেকে দূরে থাকা এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবি শখ আবারও কাজ শুরু করেছেন। চেষ্টা করছেন হারানো আসন পুণরুদ্ধার করার জন্য। এ লক্ষ্যে গত রোজার ঈদে কাজও করেছেন।

দেখা গেছে তিনটি টিভি নাটকে। আগামী কুরবানির ঈদের কাজেও তাকে বেশ সপ্রতিভ দেখা যাচ্ছে। এরই মধ্যে নাটকে অভিনয় করছেন বলেও জানিয়েছেন যুগান্তরকে। কয়টি নাটকে তিনি অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত না হলেও একাধিক নাটকে যে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে, তা নিশ্চিত করেছেন শখ।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘আমি অভিনয় না করলেও নাট্যাঙ্গনের মানুষের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিতই ছিল। তাই গত ঈদের নাটকে অভিনয় করেছি। বর্তমানে বিজ্ঞাপনের কাজের প্রস্তাবও রয়েছে আমার। কিন্তু বিজ্ঞাপনে এখনই অভিনয়ের পরিকল্পনা নেই।

কুরবানির ঈদের জন্য এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ঈদের নাটকের শুটিং শুরু করতে পারব।’

অভিনয় ছাড়াও নৃত্যশিল্পী হিসাবেও পরিচিত শখ। গত ঈদের আগে টিভিতে নাচের অনুষ্ঠানে পারফরম করতে দেখা গেছে তাকে। টিভির পাশাপাশি মঞ্চেও নিয়মিত নাচ করেন শখ। আপাতত অভিনয় আর নৃত্যচর্চা নিয়ে ব্যস্ত থাকতে চান আনিকা কবির শখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: