শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

যেসব শর্ত মেনে বিদেশ যেতে পারবেন জ্যাকলিন

নিউজ ডেস্ক :: আর্থিক প্রতারণায় নাম জড়ানোয় জ্যাকলিন ফার্নান্ডেজের নামে লুক আউট নোটিশ জারি আছে। তবে ৩১ মে থেকে ৬ জুন দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী। আর্থিক প্রতারণার মামলায় জড়িয়ে হাল খারাপ বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের। এমনকি জ্যাকলিনের এখন এ দেশ ছাড়ারও কোরন্ অনুমতি নেই।

সুকেশের সঙ্গে ২০০ কোটির প্রাতরাণার মামলায় নাম জড়ানোর পর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নামে আদলতে নোটিশ জারি করে গত বছর। সেই সময় তাকে মুম্বাই এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল।

তিনি গত মাসেই দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছিলেন। যাবেন আবুধাবি। আইফা অ্যাওয়ার্ড উপলরক্ষ্যই সে দেশে যাওয়ার কথা আছে জ্যাকলিনের।

অবশেষে আদালত সম্মতি দিল। তার নামে জারি হওয়া লুক আউট নোটিশও স্থগিত থাকবে ওই কদিন। সঙ্গে আদালত কড়া শর্তও জারি করল, যা না মানলে বিপদে পড়বেন তিনি।

কী শর্ত দিয়েছেন আদালত? ৩১ মে থেকে ৬ জুন দেশের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। অর্থাৎ এক সপ্তাহ। আর এ জন্য তাকে ৫০ লাখ টাকা জমা রাখতে হয়েছে। সঙ্গে আরবে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সেই তথ্যপ্রমাণও জ্যাকলিনককে তুলে দিতে হবে আদালতের হাতে। আর জ্যাকলিন যদি শর্ত ভঙ্গ করেন, দেশে না ফেরেন তবে তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

প্রসঙ্গত, বেশ কয়েকবার ম্যারাথন জেরা করা হয়েছে তাকে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা খতিয়ে দেখার জন্য। সঙ্গে ওই ঠকবাজের সঙ্গে তার কী সম্পর্ক, কী কী উপহার নিয়েছেন, এ রকম বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে ‘কিক’ নায়িকাকে।

জ্যাকলিন প্রথম সুকেশের সঙ্গে দেখা হয় সুকেশের কাকার শ্রাদ্ধে। বন্ধুর পাঠানো প্রাইভেট জেটে করে তিনি সেই সময় চেন্নাই গিয়েছিলেন। উঠেছিলেন হায়াতে। এর পর ‘ব্যক্তিগত দরকারে’ সুকেশের পাঠানো জেট, হেলিকপ্টারে করে কেরালা ঘুরতে যান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: