শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

তৌকীর আহমেদ ফিরলেই শুরু হবে তমা মির্জার প্রোডাকশনের কাজ

নিউজ ডেস্ক :: নৃত্যশিল্পী হিসাবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। পরে মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। হয়েছেন সিনেমার নায়িকা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে নাটক, সিনেমা, ওয়েব ফরমেটের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

২০২০ সালের শেষ দিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও কাজ করার ঘোষণা দেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নাটক নির্মাণের জন্য জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে চুক্তিও করেন। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ ও তৌকীর আহমেদের আমেরিকায় চলে যাওয়ার কারণে তার পুরো প্রজেক্টটিই মুখ থুবড়ে পড়ে। তবে আশার কথা হলো, তৌকীর ফিরছেন অল্প সময়ের মধ্যেই।

তার ফেরার পরেই নাটকটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রযোজনা করার বিষয়টি অনেক আগে থেকেই আমার মাথায় ঘুরছে। তবে নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেরি হচ্ছিল। শুধু নাটক নয়, পর্যায়ক্রমে সিনেমা নির্মাণেরও প্রাথমিক পরিকল্পনা আছে আমার।’

এদিকে অভিনয়েও এখন তিনি ব্যস্ত রয়েছেন। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় শুটিং করেছেন করোনাকালের আগে। সম্প্রতি এটির ডাবিংয়ের কাজও শেষ হয়েছে। তা ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনি’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের সিনেমা দুটির কাজ অসমাপ্ত অবস্থায় আছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমে অভিনয়ে তিনি সক্রিয় রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: