শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

মিথিলাকে নিয়ে টলিপাড়ায় প্রেমের গুঞ্জন

নিউজ ডেস্ক :: কলকাতার আরেক পরিচালকের সঙ্গে প্রেমে মজেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা! সৃজিত ঘরনিকে নিয়ে এমন খবর এখন চাউর কলকাতায়। ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি প্রেমে পড়েছেন তিনি। তাও আবার এর পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে‌। ‘মন্টু পাইলট ২’র কাজ করতে গিয়েই নাকি তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এমনটাই বলছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার।

এর জবাবে পরিচালক বলেন, ‘আমি আমার বৌ, বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে। পুরোটা সৃজিতও জানে।’স্ত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৃজিত কিছু বলেননি? উত্তরে দেবালয়ের দাবি, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি।’

এরপরই কিছুটা সতর্কও করেছেন। তার মতে, ‘কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে “মন্টু পাইলট ২”র সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।’ তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি সৃজিত বা মিথিলা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিথিলা বিয়ে করেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। এরপর কলকাতা-ঢাকা মিলিয়ে তার সংসার চলছে। কাজ করেছেন সমানভাবেই। টলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর শেষ কাজটি করলেন ‘মন্টু পাইলট ২’-এ। এটা তার অভিনীত প্রথম ওয়েব সিরিজও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: