শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

ভারত থেকে পুরস্কার পাচ্ছেন পূজা

নিউজ ডেস্ক :: ঢালিউডের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী অভিনয়ের জন্য বিভিন্ন সময় দেশে পুরস্কৃত হয়েছে। এবার ভারতে পুরস্কৃত হচ্ছেন তিনি। ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ নামের প্রতিষ্ঠান থেকে অভিনয়ে বিশেষ অবদানের তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

৯ জুন ভারতের কলকাতার রোটারি হাউস অডিটরিয়ামে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটিতে অংশ নিয়ে পূজা চেরী এখন কলকাতায় অবস্থান করছেন।

সেখান থেকে টেলিফোনে যুগান্তরকে তিনি বলেন, ‘অভিনয়ের জন্য আগে দেশ থেকে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এবার দেশের বাইরে থেকে পুরস্কার পাচ্ছি। বেশ ভালো লাগছে। এটি শুধু আমার নয়, দেশের জন্যও এক সম্মানের বিষয়।

এ পুরস্কার আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।’ পুরস্কার গ্রহণ শেষে অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন এ চিত্রনায়িকা। এদিকে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘জিন’, ‘সাইকো, ‘মাসুদ রানা’ নামের সিনেমাগুলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: