শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ

শুটিংয়ে হঠাৎ অসুস্থ দীপিকা, নেওয়া হলো হাসপাতালে

নিউজ ডেস্ক :: ভারতের হায়দরাবাদে শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অসুস্থতার কথা জানাতেই নায়িকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে।

জানা গেছে, আগামী ছবি প্রজেক্ট কের শুটিংয়েই শরীর খারাপ লাগে দীপিকার। সময় নষ্ট না করে নির্মাতা তাকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে।

প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম ‘প্রজেক্ট কে’। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দরাবাদে। সেখানেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।

তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার সেটে ফেরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এ ছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: