শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম
চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

আবারও বিবাহ অভিযান, থাইল্যান্ড যাচ্ছেন নুসরাত ফারিয়া

নিউজ ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশে পরিবার ও পরিচিতদের সঙ্গে ঈদ কাটাতে অভ্যস্ত তিনি। তবে এবার তা হচ্ছে না এই অভিনেত্রীর। ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং করতে থাইল্যান্ডে যাচ্ছেন তিনি। সেখানেই এবার ঈদ করতে হবে ফারিয়াকে।

জানা গেছে, ২০১৯ সালে টলিউডে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ হচ্ছে। সেটার শুটিং করতে থাইল্যান্ড যাচ্ছেন নুসরাত ফারিয়া। সিনেমাটিতে পরিচালক বাদে আগের সবাই আছেন। এবার সিনেমাটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘ছবিটির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আমি ইতোমধ্যে একবার থাইল্যান্ড ঘুরে এসেছি। আবারও যেতে হচ্ছে শুটিং করতে। ঈদের মধ্যেও কাজ হবে সেখানে।’

এদিকে ঈদে টেলিভিশনেও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অভিনয় করেছেন ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে। আর সিনে পর্দার জন্য দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমায়ও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: