শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ

সিলেটবাসীর পাশে এবার শিল্পী সমিতি

নিউজ ডেস্ক :: সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা মোকাবিলায় আপ্রাণ কাজ করে যাচ্ছে সরকার। সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগেও সিলেটসহ বানভাসী এলাকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন অনেকে।

এবার সেখানে ছুটে গেল বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সিমিতির সদস্যরা। রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম আজ বুধবার সকালে সিলেটে পৌঁছায়। সেখানে তারা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় প্রায় আড়াই হাজার পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। সঙ্গে অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন নগদ অর্থও। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি বলেন, ‘বিপর্যয়ের এমন দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প আর কিছু নেই। আমরা এসেছি আমাদের মতো করে তাদের পাশে দাঁড়াতে। আপনারা যে, যার সাধ্য মতে এগিয়ে আসুন।’

সমিতির নেতা ও জনপ্রিয় নায়ক রিয়াজ বলেন, ‘আমরা সিলেটে এসেছি সমিতির পক্ষ থেকে বানভাবাসিদের জন্য শুকনো খাবার নিয়ে। আমাদের ক্ষুদ্র আয়োজন। এখানে সরকার, প্রশাসন কাজ করছেন। অনেকেই নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: