রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

বিশ্বের ষষ্ঠ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতার বিবাহবিচ্ছেদ

নিউজ ডেস্ক :: বিশ্বের ষষ্ঠ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা সেরগেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে। তার বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে। ৪৮ বছরের ধনকুবের সেরগেই তার স্ত্রী নিকোলে সানাহানের থেকে বিচ্ছেদ চেয়েছেন চলতি মাসে। আদালতকে গুগল প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে যে বিভেদ বা মতপার্থক্য তৈরি হয়েছে, তা আর মিটমাট করা সম্ভব নয়।

সেরগেইয়ের এই ডিভোর্স মামলার পরই শুরু হয়েছে তাদের বিচ্ছেদপরবর্তী বিষয়— স্ত্রীকে খোরপোশ, সন্তানের হেফাজত ইত্যাদি। গত চার বছরে সেরগেই তৃতীয় ধনকুবের, যিনি বিবাহবিচ্ছেদের মুখে। তার দুই উত্তরসূরি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যামাজনপ্রধান জেফ বেজোসের বিচ্ছেদের মামলা শেষ পর্যন্ত মোটা অঙ্কের খোরপোশে গিয়ে থেমেছে।

এক বছর আগেই বিচ্ছেদ হয়েছে বিল ও মেলিন্ডা গেটসের। তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল ১৪ হাজার ৫০০ কোটি ডলারের সম্পত্তির।

তারও দুই বছর আগে বিবাহবিচ্ছিন্ন বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের সামনে ছিল ১৩ হাজার ৭০০ কোটি ডলারের সম্পত্তি ভাগ করার চ্যালেঞ্জ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাকারী সেরগেই ৯ হাজার ৪০০ কোটি ডলারের মালিক।

২০১৮ সালের ৭ নভেম্বর বিয়ে করেন সেরগেই-নিকোলে। সেই বিয়ে হয়েছিল আড়ম্বরহীন এক অনুষ্ঠানে। ধনকুবেরসুলভ বাহুল্য ছিল না কোনো। গুগলের সহপ্রতিষ্ঠাতা সেরগেই বর্তমানে শুধু অ্যালফাবেটের একজন বোর্ড সদস্য। তিনি ২০১৮ সালে গুগলের প্রশাসনিক পদে ছিলেন।

২০১৫ সাল থেকেই সেরগেইয়ের সঙ্গে সম্পর্ক শুরু নিকোলের। ওই বছরই গুগলের সহপ্রতিষ্ঠাতা এবং তার সাবেক স্ত্রীর বিচ্ছেদ হয়। আগের বিয়ের সূত্রে দুই সন্তানের বাবা সেরগেই। নিকোলে ও সেরগেইয়েরও দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

২০২১ সালের ডিসেম্বর থেকে আলাদা থাকছেন সেরগেই ও নিকোলে। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা আদালতে জুন মাসে সেরগেই ডিভোর্সের মামলা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: