বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী

বিশ্বের ষষ্ঠ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতার বিবাহবিচ্ছেদ

নিউজ ডেস্ক :: বিশ্বের ষষ্ঠ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা সেরগেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে। তার বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে। ৪৮ বছরের ধনকুবের সেরগেই তার স্ত্রী নিকোলে সানাহানের থেকে বিচ্ছেদ চেয়েছেন চলতি মাসে। আদালতকে গুগল প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে যে বিভেদ বা মতপার্থক্য তৈরি হয়েছে, তা আর মিটমাট করা সম্ভব নয়।

সেরগেইয়ের এই ডিভোর্স মামলার পরই শুরু হয়েছে তাদের বিচ্ছেদপরবর্তী বিষয়— স্ত্রীকে খোরপোশ, সন্তানের হেফাজত ইত্যাদি। গত চার বছরে সেরগেই তৃতীয় ধনকুবের, যিনি বিবাহবিচ্ছেদের মুখে। তার দুই উত্তরসূরি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যামাজনপ্রধান জেফ বেজোসের বিচ্ছেদের মামলা শেষ পর্যন্ত মোটা অঙ্কের খোরপোশে গিয়ে থেমেছে।

এক বছর আগেই বিচ্ছেদ হয়েছে বিল ও মেলিন্ডা গেটসের। তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল ১৪ হাজার ৫০০ কোটি ডলারের সম্পত্তির।

তারও দুই বছর আগে বিবাহবিচ্ছিন্ন বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের সামনে ছিল ১৩ হাজার ৭০০ কোটি ডলারের সম্পত্তি ভাগ করার চ্যালেঞ্জ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাকারী সেরগেই ৯ হাজার ৪০০ কোটি ডলারের মালিক।

২০১৮ সালের ৭ নভেম্বর বিয়ে করেন সেরগেই-নিকোলে। সেই বিয়ে হয়েছিল আড়ম্বরহীন এক অনুষ্ঠানে। ধনকুবেরসুলভ বাহুল্য ছিল না কোনো। গুগলের সহপ্রতিষ্ঠাতা সেরগেই বর্তমানে শুধু অ্যালফাবেটের একজন বোর্ড সদস্য। তিনি ২০১৮ সালে গুগলের প্রশাসনিক পদে ছিলেন।

২০১৫ সাল থেকেই সেরগেইয়ের সঙ্গে সম্পর্ক শুরু নিকোলের। ওই বছরই গুগলের সহপ্রতিষ্ঠাতা এবং তার সাবেক স্ত্রীর বিচ্ছেদ হয়। আগের বিয়ের সূত্রে দুই সন্তানের বাবা সেরগেই। নিকোলে ও সেরগেইয়েরও দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

২০২১ সালের ডিসেম্বর থেকে আলাদা থাকছেন সেরগেই ও নিকোলে। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা আদালতে জুন মাসে সেরগেই ডিভোর্সের মামলা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: