বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ভালুকায় কারখানার ভিতরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

দিলীপ কুমার ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় কারখানার ভিতর ট্রাকের ধাক্কায় শংকর (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বেলা ১২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় নারিশ পোল্ট্রি এবং হ্যাচারির ভিতর ওই ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক শংকর ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামের জিতেন্দ্র বর্মণের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় নারিশ পোল্ট্রি ও হ্যাচারি নামের ওই কারখানায় একটি ট্রাক শংকর নামের ওই শ্রমিককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: