বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে

ময়মনসিংহের তারাকান্দায় স্কুলের সেপ্টিক ট্যাংকে ভিতরে অটোচালকের লাশ

দিলীপ কুমার ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে সামাদ মিয়া (১৫) নামে নিখোঁজ এক অটোরিকশাচালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠায় পুলিশ। সামাদ উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহানের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, কিশোর অটোরিকশা চালককে গলায় কারেন্ট জাল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে, এর সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

এর আগে, গত সোমবার অটোরিকশা নিয়ে বের হয় সামাদ। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন ও এলাকাবাসী সামাদকে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে মঙ্গলবার সামাদকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সামাদের অটোরিকশটি ওই বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়টির সেপটিক ট্যাংকের একটি অংশ ভাঙা দেখতে পান স্থানীয়রা। এ সময় ঢাকনা সরালে সামাদের মরদেহের সন্ধান মেলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: