শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

নিউজ ডেস্ক :: বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। যা নিয়ে এ দুই সংগীতশিল্পীর মধ্যে দীর্ঘসময় ধরে অভিমান, দ্বন্দ্ব চলছিল।

তবে শনিবার আসিফ আকবরের এক পোস্টে বোঝা যাচ্ছে, সেই দ্বন্দ্ব, অভিমানের অবসান হতে চলেছে হয়তো।

আসিফের পোস্টকৃত ছবিতে দেখা গেল ন্যানসি ও আসিফ একসঙ্গে হাস্যজ্জ্বল কোনো এক রেস্তোরাঁয়।

আর ক্যাপশনে আসিফ জানালেন, ন্যানসির একটি ফোনকলের জন্য দীর্ঘ চার বছর অপেক্ষা করেছেন তিনি।

গায়িকা ন্যানসির ভূয়সী প্রশংসাও করেছেন আসিফ।

এ গায়ক লিখেছেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কন্ঠটি। ভাইয়া আমি ন্যানসি বলছি… খুব ভাল লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভাল লাগছিলো। ন্যানসি তো আমার ছোট, আমিতো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

ন্যানসির প্রশংসা করে আসিফ লিখেছেন, ‘নাজমুন মুনিরা ন্যানসির কন্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যানসির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।’

সবশেষ আসিফ লিখেছেন, ‘ভালো থাকো ন্যানসি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালোলাগা, আমিও সেই দলের বাইরে নই। ভালবাসা অবিরাম…’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: