বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি :: ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে দুমকি উপজেলা ছাত্রদল। ছাত্রদল নেতারা বলেছেন, ভোলায় পরিকল্পিতভাবে গুলি করেছে পুলিশ। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে দলের নেতা-কর্মীদের ‘কাঙ্ক্ষিত লক্ষ্য’ থেকে সরাতে পারবে না সরকার।মঙ্গলবার বিকেল ৫টায় দুমকি ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম
সরোয়ার ও সদস্যসচিব মোঃ সুমন শরীফের নেতৃত্বে দুমকি নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি দলীয় কার্যালয় এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷
সমাবেশে গোলাম সরোয়ার বলেন, ‘ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে রোববার ভোলা সদর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে একজন নিহত হন।