বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: হরিরামপুর উপজেলায় স্বামীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সেলিনা আক্তারকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় তার ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রে*ফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিনা আক্তার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে। তার বিরুদ্ধে হরিরামপুর থানায় দায়ের হওয়া স্বামী হত্যা মামলায় (পেনাল কোডের ৩০২/৩৪ ধারা) আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। মামলাটির নম্বর ২(২)/২০১৩।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর প্রায় দুই মাস আগে সেলিনা আক্তার দেশে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস জানান, ২০১১ সালের প্রথম দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সে সময় তিনি প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নিহত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, সেলিনা আক্তার পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। স্বামী ওই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় পরিকল্পিতভাবে রাতের আঁধারে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত সেলিনা আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: