শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

হানিমুনে থাইল্যান্ডে পূর্ণিমা-রবিন

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা গত ২৭ মে বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে বিয়ের প্রায় দুই মাস পর গণমাধ্যমে এ খবর জানান তিনি।

আর বিয়ের সংবাদ প্রকাশ হওয়ার কয়েক দিন পরই মধুচন্দ্রিমায় গেছেন এই দম্পতি। পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই তারা ঢাকা থেকে উড়াল দেন।

এখন তারা থাইল্যান্ডে আছেন। এরই মধ্যে ব্যাংকক, পাতায়া ও ফুকেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন। আরও কিছু জায়গায় ঘুরে দেশে ফিরবেন নবদম্পতি।

মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে যাবেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পূর্ণিমা। তার পছন্দের জায়গা থাইল্যান্ডের কথা আগেই জানিয়েছিলেন।
পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় চার বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল।

জানা যাচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

রবিনের সঙ্গে বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘চার বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: