শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

অক্টোবরে নতুন সিনেমা নিয়ে পর্দায় আসছেন মাহি

নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা বিয়ে করেছেন মাস তিনেক আগে। আর সেটা প্রকাশ করেছেন কিছুদিন আগে। এটা পূর্ণিমার তৃতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ের ডিভোর্সের কথা অনেকেই জানতেন না। অনেকের মতো জানতেন না চিত্রনায়িকা মাহিয়া মাহিও। পূর্ণিমার নতুন বিয়ের খবরের পরই তার আগের স্বামীর ডিভোর্সের বিষয়টি অনেকের নজরে আসে। আর সেই ডিভোর্সে বেশ কষ্ট পেয়েছেন মাহি।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেও পেজে একটি পোস্টও দিয়েছেন। যার সারমর্ম, পূর্ণিমার বিচ্ছেদের ব্যথা সইতে পারছেন না তিনি। আর এতেই বেশ শোরগোল ওঠে নেট দুনিয়ায়। কারণ খোদ মাহিই প্রথম স্বামী অপুকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার রাকিব নামে একজনের সঙ্গে বিয়ের মালা বদল করেছেন। যিনি নিজেই ডিভোর্সের সঙ্গে পরিচিত, আর সেই কিনা আরেকজনের ডিভোর্সে কষ্ট পেয়েছেন, এমনটি জানিয়ে টিপ্পনী কাটতেও ছাড়েননি অনেকে।

তবে মাহি এ নিয়ে আর কোনো কিছু বলেননি। যদিও তার কাছের মানুষরা মাহির বক্তব্যের একটি যুক্তি দাঁড় করিয়েছেন। তারা বলছেন, আসলে মাহি বুঝাতে চেয়েছেন নিজে ডিভোর্সের শিকার হয়েছেন, তাই অন্য কেউ একই ঘটনার শিকার হলে সেটা তাকে তো কষ্ট দেবেই! এ বিচ্ছেদের খেলা নিয়ে আর মুখ না খুললেও মাহিকে দেখা গেছে ঈদের সিনেমার প্রচারে। একটি সিনেমা দেখতে স্বামীসহ প্রেক্ষাগৃহেও গিয়েছেন।

প্রশংসা করেছেন সেই সিনেমার কলাকুশলীদের। তখন গণমাধ্যমের জিজ্ঞাসা ছিল, নিজের সিনেমা আসবে কবে? তাৎক্ষণিক জানাতে পারেননি মাহি। বলেছেন, সেটা নির্মাতা-প্রযোজকরা ভালো বলতে পারবেন। এবার জানা গেল সেই খবর। আগামী অক্টোবরেই আসছে এ নায়িকার নতুন সিনেমা। ‘যাও পাখি বলো তারে’ শিরোনামে মাহি অভিনীত একটি সিনেমা আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, গ্রামীণ প্রেমের গল্পের সিনেমা এটি। থাকছে প্রেম, বিরহ ও বিচ্ছেদের উপাদানও। সিনেমাটি নিয়ে মাহিও বেশ আশাবাদী বলে জানিয়েছেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: