শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ভারতীয় সংস্কৃতি নষ্ট করছেন মালাইকা-উরফি

নিউজ ডেস্ক :: ভারতীয় সংস্কৃতি নষ্ট করার ও অশ্লীলতার অভিযোগ এনে বলিউড তারকা মালাইকা অরোরা ও ছোটপর্দার অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।

এ দুই সুন্দরী সোশ্যাল মিডিয়ার সেনসেশন। অদ্ভুত পোশাকের কারণে বরাবরই খবরের শিরোনামে থাকেন মালাইকা। আর আজব পোশাক পরে, কখনো বা প্রায় না পরে নিজেকে খবরে টেনে আনেন উরফি। ফ্যাশন দুরস্ত হওয়ায়, বিশেষ করে অভিনব পোশাক পরায় তারা জনপ্রিয়। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এ দুই সুন্দরী ট্রলের শিকারও হন। তবে এবার ট্রল নয়, তাদের নামে মুম্বাইয়ে এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এ স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাই এ দুই সুন্দরীকে উচিত শিক্ষা দেওয়া হোক!

সম্প্রতি মালাইকা খবরে আসেন, তার ক্লিভেজের কারণে। এক ফ্যাশন শোয়ে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ মালাইকার স্পর্শকাতর হাত দিয়ে ফেলেন। সেই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে, উরফি সোশ্যাল মিডিয়ায় নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, শুধু চুল দিয়ে ঢেকেছেন তার স্তন। পরনে শুধুই নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ। এ পোস্ট করে ক্যাপশনে কিন্তু শুধুই ইমোজি দিয়েছেন উরফি। এরই মধ্যে উরফির এ ছবি ভাইরাল। দুই সুন্দরীর এ ধরনের কীর্তিকলাপ ভালো চোখে দেখছেন না এ স্বেচ্ছাসেবীর সংস্থার কর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: