বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

বরিশাল শেবাচিমে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি :: নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগস্ট) সকালে শেবাচিমের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থী সাগর বলেন, আমরা যে ছাত্রাবাসে থাকছি তা ঝুঁকিপূর্ণ। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবুও আমাদের থাকতে হচ্ছে। কলেজ প্রশাসন থেকে নতুন কোনো ছাত্রাবাস না করে দেওয়ায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে থাকছি। আমরা নিরাপদে যেন থাকতে পারি, সেই ব্যবস্থার দাবি জানাতে আজ এসেছি।

আরেক শিক্ষার্থী বলেন, কলেজ প্রশাসন আমাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা যত দিন না করবে, তত দিন আমরা ঘরে ফিরব না। আন্দোলন চালিয়ে যাব। আমরা তো এখানে পড়ালেখা করতে এসেছি-অথচ সব সময় পলেস্তারা খসে মাথা ফাটার আতঙ্কে থাকি। জানি না কবে এসব পড়ে মারা যাই।

শিক্ষার্থী লিসা বলেন, লেখাপড়া করতে এসে লাশ হওয়ার শঙ্কায় আছি। দৃশ্যমান কোনো উন্নয়ন না দেখা পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াব না। এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন।

শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর অনুরোধ করে তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন ক্লাসে ফিরে যায়। তাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের উত্থাপিত সমস্যার সমাধানে কাজ শুরু হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: