মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার দুই সাংবাদিক বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

এন্ডু কিশোর ভালো আছেন, জানালেন বোন

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে অবস্থান করছেন। তার শারিরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার বোন ডা. শিখা।

রোববার বিকেলে হঠাৎ করেই এন্ডু কিশোরের শারিরিক অবস্থা অবনতির গুজব ছড়িয়ে পড়ে। এরপর তার বোনকে ফোন করেন এই প্রতিবেদক।

ফোনে ডা. শিখা বিশ্বাস বলেন, সিঙ্গাপুরে দীর্ঘদিনের চিকিৎসা শেষে গত ২০ জুন রাজশাহীতে তাদের বাসায় ওঠেন এন্ডু কিশোর। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন। কথা বলতে পারছেন।

জনপ্রিয় এই কন্ঠশিল্পীর ওস্তাদ আব্দুল আজিজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জানান, শনিবার অবস্থা খারাপ ছিলো। তবে রোববার অবস্থা আগের চেয়ে ভালো।

তিনি আরো জানান, এন্ডু কিশোরের স্ত্রী তার সঙ্গেই বোনের বাড়িতে রয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে ও মেয়ে শিগগিরই বাবাকে দেখতে দেশে আসছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: