সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে মন্ত্রী সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ

এন্ডু কিশোর ভালো আছেন, জানালেন বোন

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে অবস্থান করছেন। তার শারিরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার বোন ডা. শিখা।

রোববার বিকেলে হঠাৎ করেই এন্ডু কিশোরের শারিরিক অবস্থা অবনতির গুজব ছড়িয়ে পড়ে। এরপর তার বোনকে ফোন করেন এই প্রতিবেদক।

ফোনে ডা. শিখা বিশ্বাস বলেন, সিঙ্গাপুরে দীর্ঘদিনের চিকিৎসা শেষে গত ২০ জুন রাজশাহীতে তাদের বাসায় ওঠেন এন্ডু কিশোর। বর্তমানে তিনি শারীরিকভাবে ভালো আছেন। কথা বলতে পারছেন।

জনপ্রিয় এই কন্ঠশিল্পীর ওস্তাদ আব্দুল আজিজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জানান, শনিবার অবস্থা খারাপ ছিলো। তবে রোববার অবস্থা আগের চেয়ে ভালো।

তিনি আরো জানান, এন্ডু কিশোরের স্ত্রী তার সঙ্গেই বোনের বাড়িতে রয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে ও মেয়ে শিগগিরই বাবাকে দেখতে দেশে আসছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: