শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান

সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন জহির

নিউজ ডেস্ক :: ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে অনেকদিন ধরেই অভিনেতা জহির ইকবালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। সোনাক্ষী কিংবা জহির কেউই এতদিন এ নিয়ে কিছু বলেননি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জহির।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে সোনাক্ষীর সঙ্গে জহিরের প্রেমের গুঞ্জনে উত্তাল বলিউড। বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায়, সবার অগোচরে চুটিয়ে প্রেম করছেন দুজনে। কিন্তু সত্যিই কি তাই? এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেতা জহির।

সম্প্রতি সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, তার কাছে বন্ধুত্ব মানে শুধুই বন্ধুত্ব। শত্রুঘ্ন-কন্যাকে নিজের ‘ভালো বন্ধু’ বলে দাবি করেন জহির।

তার কথায়, ‘পুরো গুঞ্জনটাই নিছক একটি প্র্যাঙ্ক থেকে শুরু হয়। সোনাক্ষী আর আমার মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু।’

২০১৯ সালে ‘নোট বুক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জহির ইকবাল। সোনাক্ষীর সঙ্গেও কাজ করেছেন ‘ডবল এক্স এল’ সিনেমাতে। সালমানের সঙ্গে ‘কিসি কি ভাই কিসি জান’-এও দেখা যাবে তাকে। অন্যদিকে, ওটিটি-তে পা রাখতে চলেছেন সোনাক্ষী। আপাতত তারই প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: