বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

উজিরপুরে জেলহত্যা দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি :: উজিরপুরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্র্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক লিংকন মৃধা, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমূখ। আলোচনা সভাশেষে ৩ নভেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় চার নেতাকে জেলাখানায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় খন্দকার মোস্তাকসহ তার অনুসারিরা। শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: