শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম
সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল

নিরব সামিহা কে নিয়ে ইয়াসির আরাফাতের একক নাটক “এ কেমন বউ”

নিউজ ডেস্ক :: সম্প্রতি ঢাকার উত্তরাতে শেষ হলো একক নাটক “এ কেমন বউ” এর শুটিং। নাটকটি নির্মাণ করেছে সময়ের জনপ্রিয়, তরুণ, মেধাবী নাট্য নির্মাতা মো: ইয়াসির আরাফাত। এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে নিরব ও সামিহা । নাটকটি সময়োপযোগী একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটক টি প্রযোজনা করেছে সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমন।

নাটকটিতে আরো অভিনয় করেছে মম শিউলি, কাজী উজ্জল, রায়হান ম্যাক্স, ফারদিন, জারা সহ আরো অনেকে। নাটকটিতে সিনেমাটোগ্রাফিতে কাজ করেছে সোহেল খান। সামিহা ও নিরবের সাথে কথা বলে জানা গিয়েছে গল্পটি অসম্ভব সুন্দর এবং পরিচালক খুব সুন্দর ভাবে গল্পটি কে দৃশ্যায়ন করেছেন।

তারা আশা করছেন নাটক টি বেশ দর্শক জনপ্রিয়তা পাবে। নাটকটি “ক্রিয়েশন বক্স” প্রোডাকশন হাউজ থেকে নির্মাণ করা হয়েছে। নাটকটি খুব শীগ্রই “সরকার এন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হবে বলে পরিচালক জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: